রাজধানীর জুরাইনে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবুল কালাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব জুরাইনের হাজি খোরশেদ আলী রোডে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা কিশোর হিমেল জানান, পূর্ব জুরাইনের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আবুল কালাম। ভবনের পাঁচতলা থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে বিকেল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ওই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত জানার জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: