রাজধানী

রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বিজয় সরণি মোড়ে বেপরোয়া গতির লরিচাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) দুপুরে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরে বিজয় সরণির কাফরুল থানা অংশে অজ্ঞাত একটি লরিচাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ রানার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।

মো. রবিউল আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর লরিসহ চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ