রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

ছুরিকাঘাতে হত্যা। প্রতীকী ছবি
ছুরিকাঘাতে হত্যা। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কাছে ফতুল্লার চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের ২০০ গজ দূরে লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যেতে চাঁনমারী এলাকায় ভোর ৫টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশা আটকে চালককে একাধিক ছুরিকাঘাত করে।

এতে রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এর পর দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের জন্য অজ্ঞাত লোকটিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ