রাজধানী

রাজধানীর রেস্টুরেন্টে আগুনে দুজন দগ্ধ

দগ্ধদের একজন
দগ্ধদের একজন

রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফুট এলাকার একটি রেস্টুরেন্টের স্টোর রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে রেস্টুরেন্টের দুই কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা হলেন: মনির হোসেন (২০) ও সুজন (১৮)।

রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ‘কাঁচা লঙ্কা’ নামের রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের সহকর্মী সবুজ প্রধান জানান, ভবনের নিচতলায় রেস্টুরেন্টটি। আর দ্বিতীয় তলায় স্টোর রুম। তৃতীয় তলায় থাকেন তারা। সকালে স্টোর রুমে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় আগুনে ওই দুজনের হাত পুড়ে যায়। আর প্রচণ্ড ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ আরও একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, মনিরের বাঁহাত এবং সুজনের দুই হাত দগ্ধ হয়েছে। এ ছাড়া তাদের দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুজনকেই ভর্তি রাখা হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন এর আগেই নিভে যায়। শর্টসার্কিট থেকে রেস্টুরেন্টটির স্টোর রুমে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ