রাজধানী

চকবাজারে আগুন লাগা ভবনের দোতলায় পাওয়া গেলো ছয়জনের মরদেহ

৬ জনের মরদেহ উদ্ধার করা হয়
৬ জনের মরদেহ উদ্ধার করা হয়

রাজধানীর চকবাজারে আগুন লাগা ভবনের দোতলায় ছয়জনের মরদেহ পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস পরিদর্শক মো. আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আমরা দুইতলায় ছয়জনের মরদেহ পেয়েছি। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মরদেহ পাওয়া যেতে পারে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদ্বার ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে।

প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গেলেও পরে তাতে আরও ২টি যুক্ত হয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে প্লাস্টিক, জুতা আর খেলনার কারখানা ছিল। ভবনের নিচতলায় ‘বরিশাল হোটেল’ নামে একটি হোটেল আছে। সেখান থেকে আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত তদন্তের পর আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

জিল্লুর রহমান আরও বলেন, যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে, সেটিসহ আশপাশের কোনো ভবন নির্মাণের নিয়মনীতি মানা হয়নি। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এত দেরি হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ