রাজধানী

গুলিস্তানে নির্মাণাধীন ভবনের ক্রেন থেকে রড পড়ে আহত ১৫, পাঁচজন ঢামেকে

গুলিস্তান
গুলিস্তান

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের নির্মাণাধীন বহুতল ভবনে ক্রেন দিয়ে রড তোলার সময় রড নিচে পড়ে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলিস্তানে আজমেরী হোটলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তারা হলেন-জাকির হোসেন (৩৫), সাহাবুদ্দিন (৪০), মো. সবুজ (৪০), জাহাঙ্গির হোসেন (৩৪) ও রেজাউল করিম (৩৩)।

তারা জানান, তারা গুলিস্তান হল মার্কেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওপর থেকে অনেকগুলো রড নিচে পড়ে।

আহতদেরকে হাসপাতালে আনা মো. হাসান জানান, হল মার্কেটের উপরে কাজ চলছে। ক্রেন দিয়ে উপড়ে রড তোলা হচ্ছিল। এ সময় ক্রেন থেকে অনেকগুলো রড রাস্তায় পথচারীদের ওপর পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত পাঁচ জনের মাথায় ও শরীরে আঘাত লেগেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ