রাজধানী

বেঁচে রইলেন শুধু নবদম্পতি

হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন হৃদয় ও রিয়া মনি
হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন হৃদয় ও রিয়া মনি

বৌভাতের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারে করে নবদম্পতিকে নিয়ে আশুলিয়ার বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন পাঁচজন। প্রাইভেটকারে সাত আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৫) ও নববধূ রিয়া মনি। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের।

সোমবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে তাঁরা দুর্ঘটনার শিকার হন। বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় তাঁদের প্রাইভেট কারের ওপর পড়ে।

ঘটনার পরপরই হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তখনো গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে আটকা ছিলেন পাঁচজন। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর গার্ডারটি সরিয়ে প্রাইভেট কারের মধ্য থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সবাই হৃদয় ও রিয়া মনির বউভাতের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই অনুষ্ঠান শেষে দক্ষিণখানের কাওলা থেকে আশুলিয়ায় ফিরছিলেন তারা। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন হৃদয়ের বাবা মো. রুবেল মিয়া (৬০)। নিহত ব্যক্তিদের মধ্যে তিনি রয়েছেন। নববধূ রিয়ার মা মোছা. ফাহিমাও (৩৭) মারা গেছেন। নিহত অপর তিনজন হলেন ফাহিমার বোন ঝর্ণা (২৬) এবং তার দুই শিশুসন্তান জান্নাতু (৬) ও মো. জাকারিয়া (৪)।

তিনি জানান, হৃদয় ও রিয়া মনিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। তবে মানসিকভাবে বিপর্যস্ত।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. এন আলম মাসুদ জানান, বর হৃদয়ের ডান পায়ে সামান্য আঘাত রয়েছে। এছাড়া দুইজনেই অক্ষত বলা যায়। তাঁদের শারীরিক কোনো সমস্যা নেই। তবে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে।

তিনি আরও বলেন, প্রথমে ভেবেছিলাম তাদের রিলিজ দেবো। কিন্তু পরে রোডস অ্যান্ড হাইওয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোরশেদ আলম তাদের দেখতে এসেছিলেন। তারা ট্রমা কাটিয়ে ওঠার জন্য আরো কিছু সময় হাসপাতালে রাখতে বলেছেন। দুইজনকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ