রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

পদ্মা সেতু
পদ্মা সেতু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি থেকে ফেরার পথে পদ্মা সেতুর ওপর থেকে মাঝপদ্মায় ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে পদ্মা নদীতে খোঁজাখুঁজি করেও ওই যুবকের সন্ধান পায়নি মাওয়া নৌ পুলিশ।

নিখোঁজ যুবকের নাম মো. নুরুজ্জামান (৩৮)। তিনি পোশাক তৈরি কারখানার শ্রমিক ছিলেন। নুরুজ্জামান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চোরাইল এলাকার আবদুল খালেকের ছেলে। তার কর্মস্থল ছিল ঢাকার ডেমরা এলাকায়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. অহিদুজ্জাম গণমাধ্যমকে বলেন, সোমবার বেলা আড়াইটার দিকে ৯৯৯ থেকে ফোনে জানানো হয় পদ্মা সেতু থেকে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত আটটা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করা হয়। পদ্মা নদী উত্তাল। মঙ্গলবার সকালে আবারও অনুসন্ধানের কাজ শুরু হবে।

নুরুজ্জামানের সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই তারা ঢাকার উদ্দেশে সেতুর পশ্চিম পাশের লেন দিয়ে পার হচ্ছিলেন। গাড়ি ধীরগতির ছিল। তখন ওই যুবক গাড়ি থেকে ঝাঁপ দেন।

তবে কী কারণে তিনি গাড়ি থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ