রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আবু বক্কর সিদ্দিক হাবু
আবু বক্কর সিদ্দিক হাবু

রাজধানী যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক হাবু (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ৫০ নং ওয়ার্ডের ১৪ নং ইউনিটের সভাপতি ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন রুবেল (৩০) নামের আরও এক নেতা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের নিরালা হার্ডওয়ার দোকানের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। পরে তাঁর পরিচিত লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাবুকে হাসপাতালে আনা সুমন ইসরাম নামের এক ব্যক্তি জানান, নিহত হাবু যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। শহীদ ফারুক সড়কের নিরালা হার্ডওয়্যার দোকানের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ফাহিম, শুভ, সুজনসহ আরও অনেকেই জড়িত। তাঁরা বিএনপি করে বলে জানান তিনি।

নিহত হাবুর বড় ভাই মো. বাচ্চু মিয়া বলেন, তাঁদের বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বাবার নাম মৃত আলী আহমদ। বর্তমানে যাত্রাবাড়ী তানপাড়া এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন তাঁরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। যে ব্যক্তি মারা গেছেন তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য আমরা কাজ করছি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ