রাজধানী

কেরানীগঞ্জে জুয়েলারি মালিককে গুলি করে স্বর্ণালঙ্কার লুট

  নিউ আল আমিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে
নিউ আল আমিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে দিন-দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিউ আল-আমিন জুয়েলার্স নামের ওই দোকানটির মালিক রামধন চন্দ্র মন্ডল স্বপনের (৫০) পায়ে গুলি করে স্বর্ণালংকার লুট করেছে।

বুধবার (১৭ আগস্ট ) দুপুর ২টার দিকে নাসির উদ্দিন সুপার মার্কেটের নিউ আল আমিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ স্বপনকে ঢামেকে নিয়ে আসা আরেক ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, নিউ আল-আমিন জুয়েলার্সের ভেতরে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। এতে মালিক স্বপন মন্ডল গুলিবিদ্ধ হন। এরপর দুর্বৃত্তরা ওই জুয়েলার্সের স্বর্ণালংকার নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্বপন মন্ডলকে হাসপাতালে নিয়ে আসি।

তিনি জানান, দুই মোটরসাইলে করে চারজন তার দোকানের সামনে আসেন। চারজনই দোকানের ভেতরে ঢুকে। এরপর কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার ডান হাঁটুতে গুলি করে। পরে দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তরা মোট কী পরিমাণ স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিয়ে গেছে তাৎক্ষণিক জানতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, আহত স্বর্ণ ব্যবসায়ীর ডান হাঁটুর উপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ