রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

দেড় ঘণ্টা পর মাতুয়াইলের আগুন নিয়ন্ত্রণে

আগুন
আগুন

রাজধানীর মাতুয়াইলে টিনশেড প্যাকেজিং কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে মাতুয়াইল কলেজ রোডের কোনাপাড়ার কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে কাজ করে।’

তিনি বলেন, প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো সেখানে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ