ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত হয়নি। তবে এ সময় হাসপাতালে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের দোতলার ২১২ নম্বর গাইনি বিভাগের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভর্তি রোগীর স্বজনরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাইনি ওয়ার্ডের অবজারভেশন-২-এর বারান্দায় এসির আউটডোরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তখন তারা দৌড়ে বাইরে বের হয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, এসির কম্প্রেসার থেকে বিস্ফোরণে ধোঁয়া উঠেছিল।
পরে ফায়ার সার্ভিস ও হাসপাতাল পরিচালক এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় কোনো হতাহত নেই।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: