রাজধানী

বিসিবি কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীল গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তার ফ্ল্যাট থেকে নুন নাহার এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশান-২ এর ৮১ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি ফ্ল্যাটটি বিসিবির এক কর্মকর্তার। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা গেছে, মারা যাওয়া গৃহকর্মী নুন নাহারের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিতা ছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে পাঠানো হয়।

তিনি বলেন, ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ