রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

সৈয়দ মহিদুল ইসলাম স্মরণে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দুই নাটক

সৈয়দ মাহিদুল ইসলাম
সৈয়দ মাহিদুল ইসলাম

দেশের খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব সৈয়দ মাহিদুল ইসলামের ২০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৩ আগস্ট)। এ উপলক্ষে তার গড়া ব্যতিক্রম নাট্যগোষ্ঠী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় স্মরণসভার আয়োজন করেছে।

স্মরণসভা শেষে অভিনেতা নির্দেশক নাট্যকার সৈয়দ মহিদুল ইসলাম নির্দেশিত ‘পিছু ডাক’ নাটকের মঞ্চায়ন করবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ‘পিছু ডাক’ নাটকটি নির্মিত হয়েছে।

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া মনোজমিত্রের রচনা এবং সাইফুল ইসলাম সোহাগের নির্দেশনায় ‘পাখি’ নাটকের মঞ্চায়ন করবে দলটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর বর্তমান সভাপতি সৈয়দা নওশীন ইসলাম দীশা। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে সাইফুল ইসলাম সোহাগ।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চনাটকে প্রথমসারির একজন ছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। তিনি একাধারে অভিনেতা, নাট্যকার নির্দেশক ও সংগঠক ছিলেন। তার প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যদল এপর্যন্ত ৪৪টি প্রযোজনার পাঁচ শতাধিক মঞ্চায়ন করেছে। তার মেয়ে সৈয়দা নওশীন ইসলাম দিশা দলটি পরিচালনা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনার পর সৈয়দ মহিদুল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

নিজের প্রতিষ্ঠিত ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর জন্য বিভিন্ন নাটক লেখা ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি বেতার ও টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় ও কণ্ঠ দেন এই শিল্পী।

অনেক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ‘আমি কার’ ও ‘স্বপ্ন যাত্রা’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ঈশ্বর এবং আমি, মানুষ অচেনা অন্ধকার, আয়নার সামনে চড়ুই পাখি, অবশেষে, অভিনয় ইত্যাদি।

মঞ্চ ও টেলিভিশনের জন্য ডজন খানেক নাটকও অনুবাদ করেন সৈয়দ মহিদুল।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ