রাজধানী

সাবেক অতিরিক্ত আইজিপির বাসায় গ্রিল কেটে চুরি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজি খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে তার ইস্কাটন গার্ডেন এলাকার ইস্টার্ন হাউজিংয়ের বাসায় এ ঘটনা ঘটে।

খন্দকার মোজাম্মেল হকের স্ত্রী মিতালী হোসেন গণমাধ্যমকে জানান,ডুপ্লেক্স বাসায় তারা স্বামী-স্ত্রী নীচতলায় থাকি। ছেলে-মেয়েরা উপরের রুমে থাকে। গতরাতে তারা ছিল না। মেয়ে যে রুমে থাকে সেই রুম থেকে গতরাতে প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

তিনি বলেন, 'রুম বন্ধ ছিল। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে খুলে দেখা যায় জানালার গ্রিল কাটা। রুমের আলমারির তালা ভাঙা অবস্থায় ছিল।'

মিতালী হোসেন বলেন, ঘটনার খবর জানানোর পর সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশ বাসায় এসেছেন। তারা আলামত সংগ্রহ করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ দেখছি। এখনো ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ