রাজধানী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আটটার অফিসে বাস সংকটে যাত্রীদের ভোগান্তি

বাসের অপেক্ষায় অফিসগামী মানুষ
বাসের অপেক্ষায় অফিসগামী মানুষ

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস বুধবার (২৪ আগস্ট) সকাল আটটা থেকে শুরু হয়েছে। প্রথম দিন সকালে রাজধানী ঢাকায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে।

সকালে ঢাকায় প্রায় প্রতিটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে যেতে দেখা গেছে। অনেককে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে।

মৌচাক এলাকায় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, নতুন সময়ে অফিস ধরতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত গাড়ি, স্টাফ বাস ও মোটরসাইকেলে যাচ্ছেন।

যে বাস ছিল, তার প্রায় প্রতিটিতে যাত্রীরা দাঁড়িয়ে গেছেন। বাসে নারীদেরও দাঁড়িয়ে যেতে দেখা গেছে।

বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামী যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে বাস পেতেও সমস্যায় পড়তে হয়েছে অনেককে। সাধারণ মানুষও বাস না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন।

আদালতও আজ থেকে সকাল আটটায় খুলছে। ফলে, আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরাও সকালে বের হয়েছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেনের সময়ও এগিয়ে আনা হয়েছে। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ