রাজধানী

হলিক্রস স্কুলের শিক্ষার্থীর আত্মহত্যা

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পারপিতা ফাইহা (১৪) নামে হলিক্রস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলার অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে পারপিতা।

জানা গেছে, উচ্চতর গণিতে ফেল করায় পারপিতার মা-বাবাকে স্কুলে নিয়ে যেতে বলা হয়। অভিভাবকদের ডেকে নিয়ে তাকে অপমান করা হবে- এমন ভয়ে কয়েক দিন ধরে আতঙ্কগ্রস্ত ছিল এই শিক্ষার্থী। তাই বাবা-মাকে সে এ বিষয়ে কিছু জানায়নি।

সর্বশেষ এই অপমানের ভয়ে পারপিতা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠছে।

তবে এ বিষয়ে পারপিতার সহ-পাঠীরা জানায় ভিন্ন কথা। তারা বলে, হলিক্রসে সি ও ডি শাখার এক শিক্ষক উচ্চতর গণিতের ক্লাস নেন। তিনি আবার এ বিষয়ে নিজের বাসায় প্রাইভেটও পড়ান। সি শাখার ফার্স্ট গার্ল পারপিতাকে ওই শিক্ষক তার কাছে প্রাইভেট পড়তে বলেছিলেন। কিন্তু পারপিতা তাতে রাজি না হওয়ায় ওই শিক্ষক তাকে ইচ্ছে করে প্রথম ও দ্বিতীয় সাময়িকে ফেল করিয়ে দেন। আর এই কারণেই স্কুলের অধ্যক্ষ পারপিতাকে তার বাবা-মাকে নিয়ে আসতে বলেন। ফেল করার এই অপমান ও বাবা-মার সামনে অপমানিত হওয়ার ভয়ে পারপিতা আত্মহত্যা করে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমকে বলেন, হলিক্রস স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তবে প্রকৃত ঘটনা কী তা আমরা তদন্ত করে দেখছি। বিষয়টি আত্মহত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ