রাজধানী

রাজধানীর বিজয়নগরে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয়নগরের একটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিস কর্মীদের টানা দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর পল্টন থানার বিজয়নগরে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৭টি বাড়ানো হয়। ১৩ ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভবনটির দোতলায় হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ