রাজধানী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও থানার হাজীপাড়া এলাকায় মাদ্রাসার বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী মো. ইকবাল হোসাইনের (২১) মৃত্যু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসাইনকে উদ্ধার করে নিয়ে আসা মাদ্রাসাশিক্ষক মো. আবু সালে গণমাধ্যমকে বলেন, ইকবাল হোসাইন জামিয়া ইকরা বাংলাদেশ মাদ্রাসার জালালাইন প্রথম বর্ষের ছাত্র ছিল। দুপুরে সে বাথরুমে গোসল করার সময় ভেতরে ঝুলন্ত বাল্ব সরাতে যায়।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে বাথরুমেই অচেতন হয়ে পড়ে। পরে অন্য ছাত্ররা দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।

তিনি আরো বলেন, তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা এলাকায়। সে ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ