রাজধানী

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্রী নিহত

  •  সড়ক দুর্ঘটনা
    সড়ক দুর্ঘটনা
  •  সড়ক দুর্ঘটনা
    সড়ক দুর্ঘটনা

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ছিটকে পড়ে সাদিয়া আরেফিন উর্মি (২২) নামে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. নাজমুল নামের আরেক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সাদিয়ার দুলাভাই আজমত আলী জানান, তার ভাই নাজমুল ও শ্যালিকা সাদিয়া মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদিয়া ও নাজমুল ফ্লাইওভারে ছিটকে পড়ে। এরপর আরেকটি গাড়ি সাদিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সাদিয়া রাজধানীর তিতুমীর কলেজে মার্কেটিং বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানান আজমত আলী।

সাদিয়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. রাশেদ মিয়ার কন্যা। রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ