রাজধানী

হাজারীবাগে বটতলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাজারীবাগের বটতলা বাজার এলাকার বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও ৬টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ