রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় পানির সংকট চরমে

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। গত তিন দিন ধরে নেই ওয়াসার পানি সরবরাহ। টাকা দিয়ে ওয়াসার গাড়ির পানি কিনেও চাহিদা মেটাতে পারছেন না এ এলাকার বাসিন্দারা। ওয়াসা বলছে, লোডশেডিংয়ের কারনে পাম্প থেকে পানি উত্তোলন ব্যাহত হচ্ছে।

শেকের টেকের বাসিন্দা আসমা আক্তার লিনা দেশ টিভিকে বলেন, সারা বছর পানির সংকট লেগে থাকে। তবে এবার চরমে পোঁছে গেছে। গত তিনদিন ধরে এলাকায় পানির সরবরাহ নেই। তিনি বলেন, ভীষন সমস্যায় আছি।

তিনি আরো বলেন, পানি কিনে চলতে হচ্ছে। বড় এক গাড়ি পানি কিনতে লাগে ৬ শ টাকা। অর্ধেক পানিতে থাকে ময়লা। খাবার পানি কিনে খেতে হয়। পানির অভাবে ছাদে গাছগুলো নষ্ট হচ্ছে বলে যোগ করেন তিনি।

মোহাম্মদপুর এলাকার ঢাকা ওয়াসার মডস জোন-৩ এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন বলেন, এ জোনের মধ্যে শেখেরটেক ও বায়তুল আমান হাউজিং এলাকায় সমস্যা হচ্ছে। এখানের সমস্যা সমাধান হতে কয়েকদিন সময় লাগবে। এক এলাকায় নতুন করে ডিপ টিউবয়েল বসানো হচ্ছে এবং একটি রিপেয়ার করা হচ্ছে। তবে চেষ্টা করছি অন্য পাম্পের মাধ্যমে পানির সরবরাহ ঠিক রাখার। এছাড়া লোডশেডিং আমাদের স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। এছাড়া কিছু কিছু এলাকায় সিটি কর্পোরেশন রাস্তায় কার্পেটিং করে আমাদের পাইপলাইনের সুইচ আটকে দিয়েছে, এ কারণেও সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিবছর ঢাকার একেকটি এলাকায় মানুষ যেভাবে বাড়ছে আমাদের পাম্পগুলো সে অনুযায়ী চাহিদা মেটাতে পারছে না।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ