রাজধানী

মালিবাগে এসবি কার্যালয়ে আগুন

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আধঘণ্টার মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পৌনে ১১ টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা ১১ টা ৮ মিনিটে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে শুধু ধোঁয়া দেখতে পায়। পরে ২ টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীতে আগুনের ধোঁয়ায় অসুস্থ স্বামী-স্ত্রীর মৃত্যু

উদ্যোক্তাদের পারিবারিক মিলন মেলায় 'অর্জন গ্রুপ'

রাজধানীতে বাস উল্টে আহত ২০

রাজধানীর শপিং সেন্টারে এসি বিস্ফোরণে আহত ২

রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে ছুরিকাঘাতে এক তৃতীয় লিঙ্গের মৃত্যু

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ