রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, এ সময় আটকদের কাছ থেকে ৮ হাজার ৯০০ ইয়াবা, ১৫৯ দশমিক ৬ গ্রাম হেরোইন, ২৩ কেজি ৬৩০ গ্রাম গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: