সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মোহসিন কবীরের "কল্পকথা" কাব্য বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলে কেককেটে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কাব্য বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক সৌরভ সিকদার, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ওয়ারি-বটেশ্বরের আবিস্কারক সুফী মোস্তাফিজুর রহমান, সরকারি ভাষাণটেক কলেজের অধ্যক্ষ মাহমুদা খাতুন, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোশতাক আহমেদ, বিশিষ্ট কবি বিপ্লব রঞ্জন সাহা, সরকারি কবি নজরুলের অধ্যক্ষ আমেনা খাতুন, ঢাকা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, বাংলা কলেজ অধ্যক্ষ বিশিষ্ট লেখক ড. ফেরদৌসী খান।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: