আদালত

বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ

সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শুরু

সুবহান
সুবহান

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা আবদুস সুবহানের (সুবহান মাওলানা) বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম সাক্ষ্য দেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষ সাক্ষী নাসিমকে আংশিক জিজ্ঞাসাবাদ করেছে। মঙ্গলবার তাকে ফের জেরা করবে আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী সাংবাদিক ও মানবাধিকারকর্মী শহিদুজ্জামান নাসিমের বাড়ি পাবনার ঈশ্বরদীর শেরশাহ রোডে।

জবানবন্দিতে নাসিম বলেন, মুক্তিযুদ্ধের সময় ঈশ্বরদীর বিভিন্ন থানা এলাকায় পাক সেনাদের নিয়ে আনুমানিক ৫ হাজার লোককে হত্যা করে আবদুস সুবহান। এসময় তিনি আবদুস সুবহানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এদের মধ্যে অনেককেই হত্যা করতে তিনি দেখেছেন—দাবি করে নাসিম বলেন, ঈশ্বরদীর যুক্তিতোলা, শাহপুর ইউনিয়নের মসজিদের মোড়, মুলাটোলি ইউনিয়নের রামনাথপুর ও বেধবাড়িয়া এবং শরণখোলাসহ বিভিন্ন এলাকার নিরীহ নিরস্ত্র লোকজনকে ধরে নিয়ে হত্যা করা হয়।

এরপর একাত্তরে হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগসহ আট ধরনের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত বছরের ৩১ ডিসেম্বর জামাতের নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষের দাখিল করা ৯টি অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করেন।

এরপর গত ২৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নির্দেশ অনুসারে আবদুস সুবহানের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।

উল্লেখ্য: ২০১২ সালের ২০ সেপ্টেম্বর একটি ফৌজদারি মামলায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজা থেকে সুবহানকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ