আদালত

দুই মামলা: অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদার আবেদন

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে এ আবেদন করা হয়।

যথাযথভাবে ওই অভিযোগ গঠন করা হয়নি দাবি করে এ রিভিউ আবেদন দয়ের করা হয়। ওই আবেদনের ওপর আগামী বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত।

মামলা ২টির অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আদেশও চাওয়া হয়েছে আবেদনে। সেইসঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় অভিযোগ গঠনের আদেশের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়।

গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় এ দুই মামলায় অভিযোগ গঠন করে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিচার শুরুর আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালে এবং জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন মামলা দুটি দায়ের করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ