আদালত

আদালত অবমাননা

শিল্প সচিবসহ ১৪ জনের বিরুদ্ধে রুল

হাইকোর্ট
হাইকোর্ট

আদালতের রায়ের পরও রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না হওয়ায় শিল্প সচিবসহ ১৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার ১৪ জনের বিরুদ্ধে এই রুল জারি করেন।

তারা হলেন- শিল্প সচিব মো. মাইনুদ্দিন আবদুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল, সাবেক শিল্প সচিব মো. জাকির হোসেন, আল আমিন চৌধুরী, একে এম সরোয়ার কামাল, ড. শোয়েব আহমেদ, আইয়ুব কাদরি, ড. নুরুল আমিন, শেখ এনায়েত উল্লাহ, পরিবেশ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নজিবর রহমান, খন্দকার রাশিদুল হক, হেদায়েতুল ইসলাম, ড. ওমর ফারুক এবং খান মো. ইব্রাহিম হোসেন।

রুলে ট্যানারি স্থানান্তর না হওয়ায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার সকালে আদালত অবমাননার আবেদনটি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।

আদালতে শুনানি করেন সংগঠনের সভাপতি আ্যডভোকেট মনজিল মোরসেদ।

তিনি সাংবাদিকদের জানান, প্রয়াত আইনজীবী ড. মহিউদ্দীন ফারুকের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে দুই বছরের মধ্যে ঢাকার পরিবেশ রক্ষায় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

পরে সম্পূরক এক আবেদনে ২০০৯ সালের ২৩ জুন থেকে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট।

ওই সময় শেষ হওয়ার প্রাক্কালে রাষ্ট্রপক্ষের আবেদনে ট্যানারি স্থানান্তরের সময় আরও ৬ মাস বাড়ানো হয়। কিন্তু এর পরেও রায় বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টে আদালত অবমাননার আবেদনটি দায়ের করা হয় ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ