আদালত

পলাতক খোকন রাজাকারের রায় যেকোনো দিন

খোকন রাজাকার
খোকন রাজাকার

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে শুনানি শেষ, রায় যেকোনো দিন।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ যুক্তিতর্ক শেষ হয়। উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে বিচারের জন্য রায়টি অপেক্ষমাণ সিএভি (কোর্ট অ্যাওয়েটিং ভারডিক্ট) রাখা হয়।

চূড়ান্ত যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আব্দুস সবুর খান সমাপনি বক্তব্য দেন।

জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের বিরুদ্ধে গত বছরের ২৮ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লখ্য, গত বছরের ৯ অক্টোবর খোকন রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ ১১টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

ওই অভিযোগের মধ্যে ছিল- ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, ৩ জনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯ জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ৭ জন গ্রামবাসীকে স্বপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতন।

১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামাতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।

২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ