আদালত

কারাগারে আমান-গয়েশ্বর

হাইকোর্ট
হাইকোর্ট

‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সহিংসতায় এক শিবির নেতা নিহত হওয়ার মামলায় হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত।

রামপুরা থানায় করা এ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

অসুস্থতার কাগজপত্র উপস্থাপন করায় মির্জা আব্বাসের জামিন হলেও গয়েশ্বর ও আমানকে কারাগারে পাঠায় আদালত।

আসামিদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, এ মামলায় হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হয় শনিবার। রোববার আদালতে আত্মসর্পণ করে জামিন চান বিএনপির এ তিন নেতা।

গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় সংঘর্ষে ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণখান থানার সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন।

এ ঘটনায় বিএনপি নেতাদের আসামি করে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ