আদালত

কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

কায়সার
কায়সার

একাত্তরের ১৩ জুন হবিগঞ্জের বলুয়া গ্রামের শাহ ফিরোজ আলিকে নিজ বাড়ি থেকে সোলেমান রাজাকারের নেতৃত্বে কায়সার বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায়। তারপর হবিগঞ্জ থানায় পাকিস্তানি সৈন্যদের হাতে তুলে দেয় সে সময়ের রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ কায়সার। ফিরোজ আলিকে এরপর হত্যা করা হয় তারপর তার মরদেহ আর খুঁজে পায়নি পরিবারের সদস্যরা।

শহীদ ফিরোজ আলির সন্তান শাহ হাসান আলি রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার সময় এসব তথ্য তুলে ধরেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাসান তার জবানবন্দিতে আরো বলেন, কায়সার গং তার ভাই মুক্তিযোদ্ধা হোসেন আলিকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তারপর শায়েস্তাগঞ্জে পাকিস্তানী বাহিনীর টর্চার সেলে হোসেনের উপর অমানুষিক নির্যাতন করা হয়। নির্যাতনের ফলে হোসেনের বাম পা কেটে ফেলতে হয়। পঙ্গুত্ব বরণ করে বর্তমানে হোসেন আলি মানবেতর জীবন যাপন করছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী হিসেবে শাহ হাসান আলী এ জবানবন্দি দেন। আর মামলার পরবর্তী শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ