ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ চিকিৎসকরা অংশ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এ সময় আদালতে হাজির ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক। এ কথা জানানোর সঙ্গে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে তাকে অব্যাহতি দেয়া হয়।
গত বছরের এপ্রিলে পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে হাইকোর্ট। পরে দেশের সব সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে নারী চিকিৎসক, নার্স ও এমএলএসএস নিয়োগ দেয়ার নির্দেশ দেয় আদালত।
তবে এর জবাব না আসায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলবের আদেশ দেয়া হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: