আদালত

আমির-মুফতির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক

আমির-মুফতি
আমির-মুফতি

নোটিশ দেয়ার পরও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামান চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিস আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

২০১৩ সালের অক্টোবরে মুফতি ইজহারের সম্পদের সম্পদ বিবরণী জমা দেয়ার জন্য নোটিশ দেয়া হলে সেটা তিনি গ্রহণ করেননি। এরপর দুদক তার বাসভবনে নোটিসটি ঝুলিয়ে দেয়।

নির্দিষ্ট সময়ে দুদকের নোটিশের জবাব না দেয়ায় গত জানুয়ারিতে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ