মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী শহীদ ফিরোজ আলীর সন্তান মুক্তিযোদ্ধা শাহ হাসান আলী।
জবানবন্দিতে তিনি বলেন, কায়সার বাহিনীর নির্যাতনের কারণে গত ৪২ বছর ধরে তাকে পঙ্গুত্বের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে।
সাক্ষ্যগ্রহণ আগামীকালও চলবে বলে জানা যায় গেছে।
সৈয়দ মোহাম্মদ কায়সার ও তার বাহিনী একাত্তরে হবিগঞ্জে বড় বহেলা গ্রাম ও শায়েস্তাগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় লুটপাট করে ধরে নিয়ে তাদের অমানুষিক নির্যাতন করেন।
এদিকে, একই ট্রাইব্যুনালে জামাত নেতা ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন তার ছোট বোন মমতাজ নুরুদ্দিন।
তিনি বলেন, একাত্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তার ভাই তার সঙ্গে কুমিল্লায় ছিলেন।