আদালত

মিডিয়াম স্কুলগুলোতে পুনঃভর্তি ও সেশন চার্জ আদায়ের ওপর নিষেধাজ্ঞা

মিডিয়াম স্কুল
মিডিয়াম স্কুল

মিডিয়াম স্কুলগুলোতে পুনঃভর্তি বা সেশন চার্জ আদায়ের ওপর হাইকোর্ট তিন মাসের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল। তিনি সাংবাদিকদের জানান, ভর্তি ফি আদায়ে তিন মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেছে আদালত, রুলে ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীদের মাসিক বেতন, সেশন চার্জ আদায়ে একটি বিধিমালা করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না? তা জানতে চেয়েছে আদালত একই সঙ্গে ভর্তি ফি, মাসিক বেতন ও সেশন চার্জ আদায়ে তদারকির জন্য একটি মনিটরিং সেল গঠনে কেন নির্দেশ দেয়া হবে না? তাও জানতে চেয়েছে আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জে আর খান রবিন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ফ্রি স্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে আদালতে রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে শিক্ষা, আইন, স্বরাষ্ট্র, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), স্কলাস্টিকা, আইএফবি, মাস্টার মাইন্ডসহ ২৩টি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধানকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ