মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মীর কাশেম আলীর মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল-২ এ যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হয়।
গত বছরের সেপ্টেম্বরে মীর কাশেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ১৪টি অভিযোগ গঠন করা হয়।
বর্তমানে মীর কাশেম কাশিমপুর কারাগারে রয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: