আদালত

মানবাতাবিরোধী অপরাধ

মীর কাসেম কাশেম আলীর যে কোনো দিন

মীর কাসেম কাশেম আলী
মীর কাসেম কাশেম আলী

একাত্তরে মানবাতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামাত নেতা মীর কাসেম কাশেম আলীর মামলার কার্যক্রম শেষ, রায় যে কোনো দিন।

রোববার মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষ হওয়ায় মামলাটির রায় অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আদালতে মীর কাশেমের পক্ষে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার তানভীর আল আমিন। আর প্রসিকিউশনের পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার তুরীন আফরোজ।

উভয়পক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

মীর কাসেম কাশেম আলীর বিরুদ্ধে মামলায় হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই দিন দৈনিক নয়া দিগন্ত কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৬ মে তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এর মধ্যে ১১ ও ১২ নম্বর ছাড়া অন্যসব অভিযোগে আটক করে নির্যাতনের বর্ণনা রয়েছে। একই বছরের ৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

পরবর্তীতে গত বছরের ১ অক্টোবর মীর কাশেম আলীর মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ