আদালত

কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণ স্থগিতের নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে চাঁদা আদায়ের ব্যাপারে কেন ব্যবস্থা নেয়া হবে না—এ মর্মেও রুল জারি করেছে আদালত।

বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছে।

এর আগে আইনজীবী রায়হানুল মোস্তফা আদালতে এ-সংক্রান্ত একটি রিট আবেদন করেন।

আবেদনকারীর আইনজীবী জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, আবেদনের শুনানি শেষে দুই সপ্তাহের জন্য কেপিপিএলের আইপিওর চাঁদা গ্রহণ স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। জিয়াউর রহমান বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে রিট আবেদনটি করা হয়।

গত ৩০ এপ্রিল দৈনিক প্রথম আলোতে কোম্পানিটির আইপিও নিয়ে ‘মিথ্যা তথ্যে ৪০ কোটি টাকা তোলার প্রস্তাব’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি বিষয়টি খতিয়ে দেখতে কোনো তদন্তেরও উদ্যোগ নেয়নি কমিশন। ফলে গত রোববার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী কোম্পানিটির আইপিওর চাঁদা সংগ্রহ শুরু হয়।

বৃহস্পতিবার এই চাঁদা গ্রহণ শেষ হওয়ার কথা ছিল। এ পরিস্থিতিতে আদালত কোম্পানির চাঁদা সংগ্রহের ওপর স্থগিতাদেশ আরোপ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ