আদালত

৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন গয়েশ্বর

গয়েশ্বর
গয়েশ্বর

হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গয়েশ্বরের আইনজীবী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, জামিন পাওয়ার ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা থাকলো না।

এর আগে একই মামলায় গত ২৯ এপ্রিল বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের ছয় মাসের জামিন মঞ্জুর পান হাইকোর্টের অপর এক বেঞ্চ থেকে। ওই বেঞ্চ গয়েশ্বর চন্দ্র রায়ের আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছিলেন।

গত ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে মালিবাগের চৌধুরীপাড়ায় ছাত্রশিবিরের এক কর্মী নিহত হন। এ ঘটনায় রামপুরা থানায় ৩০ ডিসেম্বর একটি মামলা হয়। ওই মামলায় ২০ এপ্রিল আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ