আদালত

মুক্তি পেলেন গয়েশ্বর চন্দ্র

গয়েশ্বর চন্দ্র
গয়েশ্বর চন্দ্র

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গত বুধবার হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়ের জামিনের কাগজপত্র বৃহস্পতিবার রাতে কারাগারে পৌঁছায়। পরে তা পর্যালোচনা করে শুক্রবার তাকে মুক্তি দেয়া হয়। এ সময় কারা ফটকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে মালিবাগের চৌধুরীপাড়ায় ছাত্রশিবিরের একজন কর্মী মারা যায়। এ ঘটনায় রামপুরা থানায় ৩০ ডিসেম্বর একটি মামলা হয়। ওই মামলায় ২০ এপ্রিল আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায় নিম্নআদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ