আদালত

মানবতাবিরোধী অপরাধ

জব্বারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইঞ্জিনিয়ার আবদুল জব্বার
ইঞ্জিনিয়ার আবদুল জব্বার

পিরোজপুরের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল। তবে জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পালিয়ে আছেন বলে ধারনা করছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

এর আগে রোববার জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

ওইদিন সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদের কাছে ৯৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনসহ মোট এক হাজার ৯০০ পৃষ্ঠার নথি দাখিল করা হয়।

এসময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও মো. জাহিদ ইমামসহ অন্যান্য প্রসিকিউটরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দেন।

মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের এ নেতার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তকরণসহ পাঁচ ধরনের অপরাধে অভিযুক্ত করে ওই তদন্ত প্রতিবেদন তৈরি করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

উল্লেখ্য, গত বছরের ১৯ মে থেকে তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে তদন্ত শুরু করেন।

অবশ্য তারআগেই ২০০৯ সালেই তিনি আমেরিকায় পালিয়ে যান। বর্তমানে তার বয়স ৮২ বছর। মঠবাড়িয়ার খেতাছিড়া গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের শ্বশুর ছিলেন স্থানীয় মুসলিম লীগ নেতা। আর জব্বার ছিলেন থানা শান্তি কমিটির চেয়ারম্যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ