ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির পলাতক মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বিচার শুরু হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়।
মামলার বিষয়টির সত্যতা স্বীকার করে দুদকের আইনজীবী মেজবাহউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য মুফতি ইজাহারকে নোটিস দিয়েছিল দুদক। তবে বারবার নোটিস দেওয়া সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে দুদকের নোটিস অমান্য করার আইনে মামলা হয়।
গত বছর ওই মামলা করে দুদক এবং মামলায় ২৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: