আদালত

না'গঞ্জ হত্যাকাণ্ড: তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে

সাত হত্যা
সাত হত্যা

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি তাদের অগ্রগতি প্রতিবেদন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হাসানের কাছে জমা দেয়া হয়েছে।

বুধবার কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মিজানুর রহমান খান এ প্রতিবেদন জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি সলিসিটর (রিট) অঞ্জন কুমার সাহা।

মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, ৩ পৃষ্ঠার তদন্তের অগ্রগতিমূলক প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাজের ব্যাপারে আমরা সন্তুষ্ট। আর তদন্তের জন্য আরো ৪ সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

তদন্তে কী পেয়েছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে আমি কিছু বলবো না।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার এ অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ