আদালত

রাডার কেনার দুর্নীতি মামলায় নিজেকে ‘নির্দোষ’ দাবি এরশাদের

হুসেইন মুহাম্মদ এরশাদ
হুসেইন মুহাম্মদ এরশাদ

বিমানের রাডার কেনার দুর্নীতি মামলায় নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আবদুর রশিদের আদালতে হাজির হয়ে এ মামলায় ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি।

প্রায় দুই যুগ আগে করা এ মামলায় গত ২৪ এপ্রিল রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ হয়। ওইদিনই বিচারক আসামিদের বক্তব্য শোনার দিক ঠিক করে।

বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ আত্মপক্ষ সমর্থন করে একটি লিখিত বক্তব্যও আদালতে দাখিল করেছে।

এরশাদসহ তিন আসামিই আদালতকে জানিয়েছে, তারা কোনো সাফাই সাক্ষ্য দেবেন না।

অন্য দুই আসামি হলেন: বিমানবাহিনীর সাবেক প্রধান মমতাজউদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদ।

এ দুজনও বিচারকের কাছে নিজেদের ‘নির্দোষ’ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। তবে তারা কোনো লিখিত বক্তব্য দেননি।

তিন জনের বক্তব্য শোনার পর বিচারক আগামী ২৯ মে এ মামলায় যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করেছে।

বিগত ১৯৯২ সালের ৪ মে বিমানের রাডার কেনায় দুর্নীতির এ মামলার আসামি করা হয় এরশাদকে। দুর্নীতি দমন ব্যুরো এ মামলাটি দায়েরের দুই বছর পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা হয়। অভিযোগপত্রে বলা হয়, রাষ্ট্রপতি থাকাকালে এরশাদসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজসে আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করে। মামলাটির অন্য আসামি একেএম মুসা শুরু থেকেই পলাতক। ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলার সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল।

এরপর সাক্ষ্যগ্রহণে বাধা না থাকলেও মামলা আর নির্দিষ্ট পথে এগোয়নি। মামলার বাদী দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আলী হায়দারকেও আদালতে হাজির হতে হয়নি। ইতোমধ্যে ব্যুরো বিলুপ্ত হয়ে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। ২০১০ সালের ১৯ আগস্ট বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ২০১২ সালের ১ মার্চে তা শেষ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ