আদালত

না’গঞ্জ হত্যাকাণ্ড: মামলার তদন্ত কর্মকর্তা শোকজ

সাত খুন
সাত খুন

নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণের পর খুনের ঘটনায় সাবেক দুই র‌্যাব কর্মকর্তাকে কেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়নি তা জানতে চেয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছে আদালত।

হত্যার শিকার জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের জামাতার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালত এ আদেশ দিয়েছেন। আদালত আগামী ৪ দিনের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডলকে আদালতে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনায় যেসব আলামত উদ্ধার করা হয়েছে তার সঙ্গে র্যা ব কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তা সত্ত্বেও তাদের হত্যা মামলায় গ্রেপ্তার না করে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনের শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন বলে জানান তিনি।

গত ২৭ এপ্রিল নারায়ণঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ৬ জনের এবং পরদিন আরো একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর গত ৫ মে র‌্যাব-১১’র সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেনকে অকালীন অবসর (প্রি-ম্যাচিউরড রিটায়ারমেন্ট) ও নৌবাহিনীর লে. কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সশস্ত্র বাহিনী। তারা এখন এক বছরের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) রয়েছেন।

গত ১১ মে হাইকোর্ট র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এরপর গত শুক্রবার দিবাগত রাত ৩টা ৩৬ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ঢাকার সেনানিবাস এলাকা থেকে সাত জনকে অপহরণ ও খুনের ঘটনায় চাকরি হারানো র‌্যাব-১১-এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে।

জানা গেছে , নারায়ণগঞ্জ র‌্যাব-১১ সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা।

এছাড়া, সাত খুনের ঘটনায় র‌্যাবের সাবেক আরেক কর্মকর্তা লে. কমান্ডার এস এম রানাকে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার র‌্যাবের সাবেক এ তিন কর্মকর্তার মধ্যে লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে ৫ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র, ২নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র‌্যাব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ