আদালত

সাঈদসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লায় মামলা

তারেক সাইদ
তারেক সাইদ

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদসহ ৫ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে কুমিল্লায় একটি মামলা হয়েছে।

লাকসামের পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুকে অপহরণ ও গুমের অভিযোগে মোহাম্মদ রঙ্গু মিয়া বাদী হয়ে রোববার কুমিল্লার ৬ নম্বর বিচারিক আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন : র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর শাহেদ রাজি, ডিএডি শাহজাহান আলী এবং দুই এসআই কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়।

মামলার এজাহারে বলা হয়, গত বছর ২৭ নভেম্বর রাতে অভিযুক্ত র্যা ব সদস্যরা লাকসামের ‘বাংলাদেশ ফ্লাওয়ার মিল’ নামের একটি ময়দা কারখানায় ঢুকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওই রাতেই হুমায়ুন কবির পারভেজসহ ৩ জনকে আটক করে। তাদের মধ্যে একজনকে পুলিশের কাছে হস্তান্তর করলেও বাকি দুই জনের এখনো কোনো খোঁজ মেলেনি।

মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিস লাকসাম থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ