আদালত

আদালত অবমাননা: শামসুল হুদাকে হাইকোর্টে তলব

এটিএম শামসুল হুদা
এটিএম শামসুল হুদা

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে তলব করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দিয়েছে। আগামী ৩ জুন শামসুল হুদাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

অবমাননাকর মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও গুলশান থানার ওসিসহ বিবাদীদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শামসুল হুদাকে উদ্ধৃত করে ‘নো রুল অব ল’ শিরোনামে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন দেখে এ আদেশ দেয়া হয়।

ওই প্রতিবেদনে শামসুল হুদাকে উদ্ধৃত করে বলা হয়, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, বিচার বিভাগসহ সব সাংবিধানিক সংস্থা রাজনীতিকরণ হয়ে গেছে। এ সব জায়গায় অযোগ্য লোকরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। এই পরিস্থিতি নূর হোসেনের (৭ খুনের আসামি) মতো চরিত্রের উত্থান ঘটাচ্ছে। ব্র্যাক সেন্টার বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক দল শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওইদিন শামসুল হুদা বলেন, রাজনৈতিক দলগুলো তাদের সংস্কারে নিজেরা কোনো পদক্ষেপ নেবে না। এজন্য সংস্কার আনতে বাইরে থেকে অবিরত চাপ দিতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ