আদালত

সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলে রিট

হাইকোর্ট
হাইকোর্ট

সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে অর্থমন্ত্রী, অর্থসচিব ও জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটের পর আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, লিগ্যাল নোটিশের জবাব না পাওয়ায় সকালে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে।

গত বুধবার সাংসদদের শুল্কমুক্ত গাড়ি দেয়ার বৈধতা জানতে চেয়ে অর্থমন্ত্রী, অর্থ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠান ইউনুস আলী আকন্দ।

লিগ্যাল নোটিশে বলা হয়েছিল, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেয়া হলে সংবিধান অনুযায়ী সব নাগরিকেরই এ সুবিধা প্রাপ্য। তাই এ সুবিধা অবিলম্বে সবার জন্য উন্মুক্ত করা হোক অথবা তা বাতিল করা হোক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ