আদালত

শুল্কমুক্ত গাড়ি নিয়ে রিটের শুনানি ২ সপ্তাহ মুলতবি

হাইকোর্ট
হাইকোর্ট

সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল চেয়ে করা রিটের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি শুরু হয়।

পরে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করে আদালত। রিটকারী আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আদালত সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিষয়ে কিছু কাগজপত্র চেয়েছে সেগুলেো এই সময়ের মধ্যে দাখিল করতে হবে। ২ সপ্তাহ পর বিষয়টি হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় (কজ লিস্ট) থাকবে।

এর আগে সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ। রিটে অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, গণমাধ্যমে এসেছে, সাংসদদের অনেকেই শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এনে তা চড়া দামে বিক্রি করেন। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি দেয়া হলে সংবিধান অনুযায়ী সব নাগরিকেরই এ সুবিধা প্রাপ্য। তাই তাদের এ সুবিধা অবিলম্বে সবার জন্য উন্মুক্ত অথবা তা বাতিল করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ