আদালত

খালেদার দুই মামলার রিট আবেদনের শুনানি শেষ, আদেশ রোববার

খালেদা
খালেদা

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারক নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে এবং রোববার রিটের বিষয়ে আদেশ দেবে আদালত।

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে এ দিন ঠিক করেছে আদালত।

বুধবার এ দু মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে তবে উচ্চ আদালতের এ আদেশ নিম্ন আদালতে জানানো হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা।

বিশেষ জজ আদালতের বিচারক নিয়োগ দেয়ার জন্য গেজেট জারি করতে হয়। তবে বিএনপি চেয়ারপারসনের এ দুই মামলার অভিযোগ গঠনের আদেশ দানকারী বিচারকের নামে কোনো গেজেট নোটিফিকেশন জারি না হওয়ায় বিচারকের বৈধতা চ্যালেঞ্জ করে ১২মে এ রিট দায়ের করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ